Logo
Logo
×

Advertisement

সরকার

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

ছবি: যুগান্তর

Advertisement

সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা স্কুল থেকে অবসর নিলেও সমাজ বিনির্মাণে তাদের মেধা, মননশীলতা ও অভিজ্ঞতা থেকে অবসর নেননি। তারা এখনো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

রোববার (২৩ আগস্ট) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে সভাপতি রাখার জন্য আমি আহ্বান জানাই।

তিনি বলেন, একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না; তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে সঠিক পরামর্শ দেন, ব্যর্থতার সময়ে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন এবং সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পরামর্শ দেন।

কায়সার কামাল বলেন, একজন শিক্ষক একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দীর্ঘদিনের শ্রম ও অভিজ্ঞতা সমাজ ও শিক্ষাক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে। অবসর নেওয়া শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সমাজের বিভিন্ন কাজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্পৃক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী।

বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোজাম্মেল হক ও আশরাফুল উলুম।

এ ছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গণিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

যুগান্তরে সংবাদ প্রকাশের জের দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

আরও পড়ুন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম