Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

Advertisement

টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে ৯০.৮২ তে। 

চলতি বছরে ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৬ শতাংশ কমেছে, যা একে এশিয়ার মধ্যে বছরের সবচেয়ে দুর্বল পারফরম্যান্সের মুদ্রায় পরিণত করেছে। সোমবার যেখানে ১ ডলারের মান ছিল ৯০.৭৮ রুপি, মঙ্গলবার তা আরও কমে ভারতের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। খবর গালফ নিউজের।

বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, শেয়ার বাজারের মন্দাভাব ও রিজার্ভ ব্যাংকের কৌশলের কারণে রুপির এই ঐতিহাসিক পতন হয়েছে বলে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন।  

তাদের মতে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ভারত একমাত্র বড় অর্থনীতি যাদের সঙ্গে আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নেই। আমেরিকার উচ্চ শুল্ক নীতির কারণে ভারতের রপ্তানি বাজারে প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় রয়েছেন, যা রুপির ওপর চাপ সৃষ্টি করছে।

এছাড়া ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে তারা এখন রুপির চেয়ে ডলারের ওপর বেশি ভরসা করছেন। স্থানীয় বাজারে বিনিয়োগ কমে যাওয়ায় রুপির চাহিদা হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভারতীয় রিজার্ভ ব্যাংক রুপিকে রক্ষা করার চেয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। মুদ্রার পতন ঠেকাতে তারা খুব বেশি আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে না। ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বরের মধ্যে রুপি প্রতি ডলারে ৯১ ছুঁতে পারে।

রুপির দীর্ঘায়িত দুর্বলতা ভারতের শেয়ার বাজারকেও প্রভাবিত করছে। নভেম্বরের রেকর্ড উচ্চতা থেকে নিফটি ৫০ সূচক প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। রুপির মান কমতে থাকায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিশাল এই বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম