Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বৃদ্ধি পাবে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বৃদ্ধি পাবে

Advertisement

বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শুক্রবার চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এ আশার কথা বলেন। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি, নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বৃদ্ধি পাবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংক্ষিপ্ত সফরে বুধবার ঢাকায় আসেন এস জয়শঙ্কর। গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির বাংলাদেশ সফর। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা তুলে দেন।

জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে। ভালো ও মন্দ। বেশির ভাগ প্রতিবেশীই মনে করে, ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে। ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষশ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে এই বার্তাই তিনি দিয়ে এসেছেন।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও বিদ্যমান নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ‘প্রতিবেশী প্রথম’ নীতি কীভাবে নতুন করে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রতিবেশীদের সম্পর্কে সাধারণভাবে দেশের মনোভাবের কথা তুলে ধরেন। তবে কোনো প্রতিবেশীরই নাম তিনি উল্লেখ করেননি।

তিনি বলেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে ভালো আছে, মন্দও আছে। অধিকাংশই স্বীকার করে সুপ্রতিবেশী মনোভাব থাকলে ভারতের সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম