Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানজুড়ে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পাকিস্তানজুড়ে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর জিও নিউজের।

রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকা এই কম্পনে কেঁপে ওঠে। 

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের (এনএসএমসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার নিচে।

কম্পনের সময় সোয়াত, শাংলা এবং বুনেরসহ আশপাশের বিভিন্ন জেলায় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও পাকিস্তানে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মধ্যে হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপন্ন হওয়া ৫.৩ মাত্রার কম্পনটি ছিল অন্যতম। 

ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত। বিশেষ করে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূকম্পন দেখা দেয়, যার ভয়াবহ রূপ গত সেপ্টেম্বরে আফগানিস্তানে দুই সহস্রাধিক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে ফুটে উঠেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

সাবেক মার্কিন দূতের দাবি ‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

আরও পড়ুন

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম