Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

বৈরি আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবারাগামুওয়া প্রদেশ এবং ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলা। ছবি: সংগৃহীত

Advertisement

টানা ভারী বৃষ্টি ও বন্যায় শ্রীলঙ্কায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানায়, বৈরি আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবারাগামুওয়া প্রদেশ এবং ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলা। 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বন্যার স্রোতে ভেসে গেছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি এলাকায় ভূমিধসের সর্বোচ্চ (রেড) সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  পাশাপাশি উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের সতর্কতাও বহাল রয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, উত্তর-মধ্য, উত্তর-পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও দক্ষিণ প্রদেশ এবং ত্রিনকোমালি জেলায়ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে পার্বত্য জেলা ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম