Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন গবেষণা

পুরুষদের মধ্যে ধূমপান কমলেও পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ীর সংখ্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

পুরুষদের মধ্যে ধূমপান কমলেও পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ীর সংখ্যা

Advertisement

গত এক দশকে পাকিস্তানে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও নারীদের মধ্যে এই প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। খবর সামা টিভির। 

২০১৪ থেকে ২০২৪ সালের প্রাপ্ত তথ্যে দেখা যায়, এই সময়ে পুরুষ ধূমপায়ীর হার ২২.২ শতাংশ থেকে কমে ১৫.৮ শতাংশে নেমে এসেছে। কিন্তু একই সময়ে নারী ধূমপায়ীর হার ২.১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশে। 

দেশটির জাতীয় পর্যায়ের সামগ্রিক পরিসংখ্যানে ধূমপান হ্রাসের যে ইতিবাচক চিত্র ফুটে ওঠে, তা বিভিন্ন জনমিতিক (ডেমোগ্রাফিক) গোষ্ঠীর ভেতরের বাস্তব ভিন্নতাকে ঢেকে ফেলে। সাম্প্রতিক এই তথ্য সেটিই স্পষ্ট করেছে। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে পাকিস্তানে পুরুষ ধূমপায়ীর হার ছিল ২২.২ শতাংশ, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ১৫.৮ শতাংশে। এটি প্রায় ২৯ শতাংশ আপেক্ষিক হ্রাসের নির্দেশক। এক দশকের দীর্ঘ তামাক নিয়ন্ত্রণ নীতি এবং নানা সচেতনতামূলক পদক্ষেপ যে পুরুষদের ধূমপান বর্জনে কার্যকর ভূমিকা রেখেছে, এই অর্জন তারই ইতিবাচক ইঙ্গিত দেয়। 

বিপরীত চিত্র দেখা গেছে নারীদের ক্ষেত্রে। একই সময়ে নারীদের ধূমপানের হার ২.১ শতাংশ থেকে বেড়ে ৩.৩ শতাংশে পৌঁছেছে, যা প্রায় ৫৭ শতাংশ আপেক্ষিক বৃদ্ধি। যদিও পুরুষদের তুলনায় সামগ্রিক বিচারে নারী ধূমপায়ীর সংখ্যা এখনো অনেক কম, তবুও জাতীয়ভাবে ধূমপান হ্রাসের এই ইতিবাচক ধারার মধ্যেও নারীরাই একমাত্র গোষ্ঠী যাদের মধ্যে বিপরীতমুখী প্রবণতা দেখা যাচ্ছে। 

এই বৈপরীত্য প্রমাণ করে যে, কেবল একটি জাতীয় গড় হিসাবের ওপর নির্ভর না করে লিঙ্গভিত্তিক ধূমপানের ধরন আলাদাভাবে বিশ্লেষণ করা কতটা জরুরি। 

ধূমপানের এই পরিবর্তনশীল ধরন সহজভাবে তুলে ধরতে ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ চালু করেছে একটি নতুন ড্যাশবোর্ড—‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’।

এই প্ল্যাটফর্মে ‘গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে’ এবং ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে’-এর গত ১০ বছরের তথ্য একত্রিত করা হয়েছে, যার মাধ্যমে আগ্রহীরা তামাক সংক্রান্ত নানা দিক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবেন। 

এই ড্যাশবোর্ডে বয়স ও লিঙ্গভিত্তিক ধূমপানের হারের পাশাপাশি বিভিন্ন স্থানে পরোক্ষ ধূমপানের (সেকেন্ডহ্যান্ড স্মোক) প্রভাব সংক্রান্ত তথ্যও রাখা হয়েছে। একই সঙ্গে এতে সিগারেটের মূল্যবৃদ্ধির ধারা এবং তামাক নীতি নিয়ে জনমতের চিত্রও এক জায়গায় যুক্ত করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

সাবেক মার্কিন দূতের দাবি ‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

আরও পড়ুন

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম