Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে ইরান-আমিরাতের নতুন উদ্যোগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

সম্পর্ক জোরদারে ইরান-আমিরাতের নতুন উদ্যোগ

আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানান।

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়ে অভিন্ন বোঝাপড়া তৈরির চেষ্টা চলছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।

এদিকে বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এরপর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোয় একাধিক হামলা হয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা হামলা চালিয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম