Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সৌদি পাইপলাইন বন্ধ

বিশ্বব্যাপী চার শতাংশ তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

বিশ্বব্যাপী চার শতাংশ তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। 

ইরাকি ভূখণ্ড থেকে চালানো ড্রোন হামলার মুখে গত শুক্রবার সৌদি আরব এই পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়। ঠিক কত দিনে এই ক্ষতির মেরামত শেষ হবে এবং পুনরায় তেল সরবরাহ শুরু করা সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়। 

তেল ক্রেতা ও ব্যবসায়ীদের মতে, দ্রুত এই পাইপলাইন চালু করা না গেলে বিশ্ববাজারে মোট তেল সরবরাহের প্রায় চার শতাংশ ব্যাহত হতে পারে।

ইতোমধ্যে মার্কিন যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর সৌদি পাইপলাইনের এই বিপত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 

পাইপলাইন বন্ধ থাকায় রপ্তানির জন্য মজুত থাকা তেলের স্টকও দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তেল ব্যবসায়ীরা।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম