Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

হেলিকপ্টারটি বসনিয়ার ব্রচকো অঞ্চলে বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশনের (ইইউফোর) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইতালির চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণ অভিযান চলাকালে ইতালির সামরিক বাহিনীর চিনুক সিএইচ-৪৭ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। খবর গলফ নিউজের 

ইইউফোর জানায়, নিয়মিত মিশনে থাকা হেলিকপ্টারটি বসনিয়ার ব্রচকো অঞ্চলে বিধ্বস্ত হয়। সারায়েভো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে।

হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। ব্রচকো হাসপাতালের মুখপাত্র সালিহ ইব্রাহিমবেগোভিচ বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।


তিনি বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে তিনজনকে শিগগিরই প্রায় ৫০ কিলোমিটার দূরের তুজলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।

ইব্রাহিমবেগোভিচ বলেন, ‘আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। তিনি বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমার প্রথম সমবেদনা নিহত সেনাদের পরিবারের প্রতি। তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি।’

বসনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশনে সাধারণত এক হাজার থেকে দেড় হাজার সদস্য কাজ করেন।


দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইইউফোর। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিশ্চিত হওয়া তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।

এর আগে দেওয়া এক বিবৃতিতে ইইউফোর জানায়, এ দুর্ঘটনায় কোনো বেসামরিক অবকাঠামো, সম্পত্তি বা যানবাহনের ক্ষতি হয়নি। বেসামরিক কোনো মানুষও আহত হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে ভারতে নিহত ৬

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে ভারতে নিহত ৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

আরও পড়ুন

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম