Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে তার শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন তিনি। এমনকি সাংবাদিককে নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। 

সম্প্রতি কানসাস ও আইওয়াতে পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত এবং তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সাংবাদিক। কথোপকথনের শুরুতে সাংবাদিক জানতে চান, টানা কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না।

এ প্রশ্ন শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি সাংবাদিককে বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’


সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু এরপর ট্রাম্প তার প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুরু করেন। একপর্যায়ে সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’

এরপরও সাংবাদিক যখন জানতে চান, প্রেসিডেন্ট সুস্থ আছেন কি না, তখন ট্রাম্প দাবি করেন, তার স্বাস্থ্য একদম ভালো।

তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’

এরপর সাংবাদিককে উদ্দেশ করে আরও ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’

ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা এমন সময় ঘটল, যখন তিনি সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন।

আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন।


নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ করার কথা ছিল।

কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকের অনুসন্ধানের জবাবে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: গলফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী করবেন না ট্রাম্প: ভ্যান্স

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী করবেন না ট্রাম্প: ভ্যান্স

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

আরও পড়ুন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম