Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের অনিশ্চিত নির্বাচনি ফলাফলের পর দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়ায় হস্তক্ষেপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

গত বুধবার (২৮ অক্টোবর) মার্কিন এক কর্মকর্তা দ্য টাইমস অব ইসরাইলকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনে ওয়াশিংটন চাপ দেবে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো ‘ভিত্তিহীন ও অপরিণত’। নির্বাচনের ফলাফল এখনো আসছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি।

এর আগে ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৩ অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানায়, নির্বাচনের ফলাফলে হতাশ ওয়াশিংটন জেরুজালেমকে বার্তা দিয়েছে যে, তারা নতুন করে নির্বাচন দেখতে চায় না। কারণ, ইরানের সঙ্গে আরেক দফা সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে মিত্র ইসরাইলে রাজনৈতিক স্থিতিশীলতা চায় হোয়াইট হাউস।

চ্যানেলটি আরও জানায়, উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কিংবা তার মতাদর্শের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে পরবর্তী সরকারে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। তবে তাদের ও তাদের দলগুলোকে জোটের বাইরে রাখতে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য এখন পর্যন্ত ইসরাইলের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি।


ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানও অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে একই ধরনের খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্যের সরকার গঠনে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে সম্ভাব্য জোট সরকারে বেন-গভিরকে রাখতে চায় না ওয়াশিংটন। কারণ, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তিনি বাধা সৃষ্টি করছেন বলে মনে করে মার্কিন প্রশাসন।

স্মোট্রিচ ও বেন-গভির দুজনই গাজা উপত্যকা দখল, সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় অন্যত্র স্থানান্তর এবং সেখানে আবার ইসরাইলি বসতি স্থাপনের পক্ষে। তাদের এ অবস্থান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। ওই পরিকল্পনার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

বুধবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো ভাবেননি তিনি। ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখব।’

ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে জায়নবাদী বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনোটিই পায়নি। আরব দলগুলো পেয়েছে নজিরবিহীন ১৯টি আসন।

এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, রোববারের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর পক্ষে তার সমর্থন প্রধানমন্ত্রীকে এগিয়ে দিয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

‘আরবদের কথার কোনো মূল্য নেই’

‘আরবদের কথার কোনো মূল্য নেই’

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম