Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

কাতার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং ভোটের ফলাফল প্রভাবিত করতে অর্থায়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে কাতার। দোহা বলছে, রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এসব বলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি।

তিনি বলেন, ইসরাইলের রাজনীতিকদের ব্যর্থতার জন্য কাতারকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হচ্ছে। ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতায় দোহার কোনো সম্পৃক্ততা নেই।

আল-আনসারি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে কাতার। পাশাপাশি বৃহত্তর কূটনৈতিক তৎপরতা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনও অব্যাহত থাকবে।

ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলার পর কাতারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল। মঙ্গলবারের জাতীয় নির্বাচন ‘আরব দলগুলো চুরি করেছে’ বলে অভিযোগ করেন নেতানিয়াহু।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট ও চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে কাতার ও তুরস্কের অর্থায়ন করা হয়েছে কি না, তা তদন্ত করছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত।

এসব অভিযোগকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ইসরাইলের নির্বাচনি বক্তব্যে বারবার কাতারকে জড়ানোর ঘটনা দেশটির কিছু রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের কাতারকে নিয়ে অতিরিক্ত আচ্ছন্নতার প্রকাশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

‘আরবদের কথার কোনো মূল্য নেই’

‘আরবদের কথার কোনো মূল্য নেই’

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল?

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল?

আরও পড়ুন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম