সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
এদিকে, সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সূত্র: বিবিসি
