Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

Advertisement

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্বর্ণ কেনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগে গত সোমবার ধাতুটি গত এক মাসের মধ্যে সর্বনিম্ন সূচকে নেমেছিল। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের ডেলিভারির ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম জানান, ট্রেডাররা মূলত ইউএস ফেডের সিদ্ধান্ত, বিশ্ববাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। ফেড প্রধান কেভিন ওয়ারশ সুদের হার বৃদ্ধির পক্ষে কঠোর বার্তা দিলে স্বর্ণের দামে বড় পতন ঘটতে পারে। তবে নমনীয় বার্তা পাওয়া গেলে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কেটে বাজার ঘুরে দাঁড়াবে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আজকের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অন্তত ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) বাড়াবে— এমন সম্ভাবনা ৯২ দশমিক ৪ শতাংশ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণত উচ্চ সুদের হার থাকলে সুদহীন স্বর্ণের ওপর বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এর বাইরে কমার্স ব্যাংকের বিশ্লেষকরা উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ডের ক্রমবর্ধমান সুদের হারের মুখেও স্বর্ণের বাজারের শক্ত অবস্থান বজায় থাকা কিছুটা চমকপ্রদ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৬৪ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে এক হাজার ৭৮৮.২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ৩০৯ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম