Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

ছবি; সংগৃহীত

Advertisement

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সামরিক জান্তার হাতে গ্রাহকদের গোপনীয় তথ্য তুলে দেওয়ার অভিযোগে নরওয়ের টেলিকম প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনা হয়েছে। 

নরওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক শাসকরা যখন সাধারণ মানুষের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছিল, ঠিক সেই সময়ে টেলিনরের মিয়ানমার শাখা গ্রাহকদের কল ও ট্রাফিক ডেটা শাসকদের হাতে তুলে দিয়েছিল।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অসলোতে টেলিনরের প্রধান কার্যালয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। 

নরওয়ের পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সময়ে ঘটে যাওয়া নানা ঘটনার জন্যই মানবতাবিরোধী অপরাধে সহায়তার এই অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, যথাযথ অনুমতি ছাড়া নিষেধাজ্ঞাভুক্ত নজরদারি সরঞ্জাম ব্যবসা বিক্রির প্রক্রিয়ায় যুক্ত করায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি এবং তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে।

টেলিনর জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর তারা এক চরম ও কঠিন পরিস্থিতিতে পড়েছিল। সে সময় সামরিক নির্দেশ অমান্য করলে স্থানীয় কর্মচারীদের জেল, নির্যাতন এমনকি মৃত্যুর মুখে পড়ার ঝুঁকি ছিল। কর্মচারীদের জীবন বাঁচাতে তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছিল এবং পরবর্তীতে ২০২২ সালে মিয়ানমার থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। 

এদিকে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো টেলিনরের বিরুদ্ধে আনা এই অভিযোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এর মাধ্যমে প্রকৃত ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে

সম্মেলনে হুমায়ুন কবির ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম