Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফ্যাক্টচেক

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

Advertisement

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে একটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এ ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে কোথাও কোথাও দাবি করা হয়েছে, মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি মক্কার গত মঙ্গলবারের ঘটনার নয়। এটি এক বছর আগে সৌদির আরেক পবিত্র শহর মদিনায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও।

ওই সময় বিভিন্ন সংবাদমাধ্যমেও ভিডিওটি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। ভিডিওটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে আলোকিত বস্তু নিচে পড়ে যাওয়ার দৃশ্যটি সম্প্রতি ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, দৃশ্যটি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই ইন্টারনেটে বিদ্যমান।

‘ইসলাম চ্যানেল’ নামের ফেসবুক পেজসহ একাধিক মাধ্যমে গত বছর প্রকাশিত ভিডিওটির সঙ্গে সৌদি আরবের মদিনা এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটে যাওয়া একটি বিস্ফোরণের সম্পর্ক পাওয়া যায়।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছিল। ওই সময় বিকট শব্দের পর আকাশ থেকে একটি উজ্জ্বল বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

তবে গত বছরের ওই ঘটনায় ড্রোনটির উৎস কিংবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি মসজিদে নববি বা তৎসংলগ্ন এলাকায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনাও ঘটেনি।

অতএব, মক্কার আকাশে হুতিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবিতে প্রচারিত ভিডিওটি ভুল তথ্যসহ ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মদিনার একটি ঘটনার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম