Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সংগৃহীত ছবি

Advertisement

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ইয়ানবুকে হামলা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, রিয়াদে ‘সামরিক সরঞ্জাম ও জনবল’ পাঠাবে প্যারিস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইয়ানবু তেল স্থাপনার নিরাপত্তায় সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। আমরা সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। এর মধ্যে থাকবে সেনা, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা—যাতে এই স্থাপনাটি সুরক্ষিত রাখা যায়।

সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে গেছে। এতে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ—বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিতে ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের প্রভাব আরও শক্ত হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য উভয় নৌপথই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরব হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ইয়ানবু বন্দরের ওপর আরও বেশি নির্ভর করছে।

এরই মধ্যে ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথিরা। ফলে গুরুত্বপূর্ণ এই তেল অবকাঠামোর নিরাপত্তা জোরদারে ফ্রান্স সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সৌদি আরব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম