Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পেজেশকিয়ান

খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

শীর্ষ নেতা, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের ‘হত্যার’ পরও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

পেজেশকিয়ান বলেন, ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা ও সমঝোতা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা আমাদের ন্যায্য অধিকার, আমরা সেটিই চাই।’

তিনি বলেন, ‘আমরা কখনো এর চেয়ে বেশি কিছু চাইনি। এই ভিত্তির ওপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই, যদি অপর পক্ষও এতে সম্মত হয়।’


ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কোনো সমস্যা নেই। আমরা আপনাদের প্রেসিডেন্টের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলাম।’ এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেন।

পেজেশকিয়ান বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এবং তার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম, এখনো চাই।’

তিনি আরও বলেন, ‘চুক্তির কাঠামো নিয়ে সমঝোতা হয়েছিল। আমরা হরমুজ প্রণালি বন্ধ করিনি; এটি খোলা ছিল। এটি বন্ধ করার পক্ষে কোনো আইনি ভিত্তি বা কাঠামোও ছিল না।’


নিজ দেশের ওপর সামরিক হামলার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, ‘তারা আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের সম্মানিত সর্বোচ্চ নেতা, বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তাদের হত্যা করেছে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম