Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত না মানলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি খুলবে না। একই সঙ্গে শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি আলোচনার জন্য একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আবার আস্থা তৈরি করতে হবে।


রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও আর গ্রহণ করবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’


ইরানের জনগণের আস্থা অর্জন করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন রেজাই।

এদিকে ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি। ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম