Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন শুল্কের প্রভাবে কানাডায় ৯০ হাজার চাকরি হারানোর শঙ্কা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

মার্কিন শুল্কের প্রভাবে কানাডায় ৯০ হাজার চাকরি হারানোর শঙ্কা

ছবি: সংগৃহীত

Advertisement

কানাডা ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য উত্তেজনার প্রভাব এবার শ্রমবাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের সতর্কবার্তা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডায় প্রায় ৯০ হাজার চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে বলেন, এই শুল্ক কতদিন কার্যকর থাকবে, তার ওপর সম্ভাব্য চাকরি ক্ষতির পরিমাণ অনেকটাই নির্ভর করবে। তার মতে, সম্ভাব্য চাকরি হারানোর প্রায় দুই-তৃতীয়াংশ প্রভাব পড়বে সরাসরি শুল্কের আওতায় থাকা পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে। বাকি এক-তৃতীয়াংশ ক্ষতি হবে এসব প্রতিষ্ঠানের সরবরাহকারী ও সংশ্লিষ্ট খাতগুলোতে। 

এদিকে দুই দেশের মধ্যে দ্রুত বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠন ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ)। সংগঠনটির নেতারা বলছেন, চলমান বাণিজ্য বিরোধ কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিগুলোর জন্য বাড়তি অনিশ্চয়তা তৈরি করছে।

গত ২২ আগস্ট কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করে কানাডা।

শ্রমিক সংগঠনগুলোর মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে বাণিজ্য সংঘাত দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শ্রমিক, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা দূর করার ওপর গুরুত্বারোপ করেছে ইউএসডব্লিউ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আরও পড়ুন

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম