Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে কেন স্থবির স্বর্ণের দাম?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে কেন স্থবির স্বর্ণের দাম?

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থবির রয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও স্বর্ণের দামে পরিবর্তন দেখা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কায় স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির দামে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৮টার দিকে স্পট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ২৯ ডলার। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও প্রায় স্থির থেকে ৪ হাজার ৩৮১ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

সাধারণত মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় কোনো অর্থনৈতিক তথ্য প্রকাশের পরিমাণ কম। তাই ফেড কর্মকর্তাদের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে আগামী অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না—সেদিকে নজর রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে স্বর্ণের দাম।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, সাম্প্রতিক উচ্চ অবস্থান থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তে পারে। এতে সুদের হার নিয়ে উদ্বেগ আরও তীব্র হবে এবং স্বর্ণের দামও চাপের মুখে থাকতে পারে।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ নীতিগত সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। একই সঙ্গে আগামী মাসগুলোতে আরও সুদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।

সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, শক্তিশালী চাহিদা এবং তেলের বাইরের বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে তৈরি হওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডকে আরও সুদের হার বাড়াতে হতে পারে। তার মতে, অপেক্ষা করার চেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো।

এদিকে কয়েক দিনের দরপতনের পর মঙ্গলবার তেলের দাম কিছুটা বেড়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে বিনিয়োগকারীরা নতুন কোনো অগ্রগতির অপেক্ষায় রয়েছেন। এ কারণে উত্থান-পতনের মাঝে আছে তেলের দাম।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। ইয়েমেনে হুথি যোদ্ধারা সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে লোহিত সাগরীয় উপকূল বিচ্ছিন্ন করতে কৌশলগত উচ্চভূমি দখলের চেষ্টা করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৯ ডলারে উঠেছে। প্লাটিনামের দামও ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯২ দশমিক ৭৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?

সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?

বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা হারানোসহ আন্তর্জাতিক সব খবর

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম