Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্টে কী লেখা আছে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্টে কী লেখা আছে

বাংলাদেশের বিমান কেনার ইস্যুতে পোস্ট দেন ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কিনবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও বাণিজ্য বিভাগের সহযোগিতার পর তুরস্ক ও বাংলাদেশ এই বিমান কেনার ঘোষণা দিয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, বোয়িং এবং আমেরিকান ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বড় দিন! দুই দেশের এই বিমান কেনার চুক্তির মূল্য দশ বিলিয়ন ডলারেরও বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়বে এবং দেশটির বিভিন্ন এলাকায় দশ হাজারের বেশি কর্মসংস্থান সমর্থিত হবে।

ট্রাম্প আরও লেখেন, যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন কর্মীদের সমর্থন করলে কোম্পানিগুলো আরও শক্তিশালী হয়—বাজার এখন সেটিই স্বীকৃতি দিচ্ছে।

এদিকে, বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িং। এতে বিমানের পরিকল্পিত বোয়িং অর্ডারের সংখ্যা বেড়ে ২৫টি হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে ঢাকা। এর মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগও রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও ফেসবুক পোস্টে বিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি ‘উভয় পক্ষের জন্য লাভজনক’ চুক্তি হিসেবে উল্লেখ করেন।

এর আগে এপ্রিল মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে। এর আওতায় ১৪টি বোয়িং বিমান—১০টি ড্রিমলাইনার ও চারটি ৭৩৭ ম্যাক্স ৮—কেনার কথা ছিল। এসব বিমান ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম