ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
কলম্বিয়ার পতাকা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কথিত যোগসূত্র এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু।
এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তঃদেশীয় অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষাকে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে জড়িত নয় এমন দেশগুলোর ওপর হামলা, হরমুজ প্রণালি অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রচেষ্টায় দেশটির কর্তৃপক্ষের বাধা দেওয়ার বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ঘটনায় ইরান সরকারের ওপর তাদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার সম্পর্ক ছিন্ন হয়নি বলে জানিয়েছে কলম্বিয়া।
গত আগস্টে দায়িত্ব নেওয়া কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশটির বৈদেশিক সম্পর্কেও পরিবর্তন এনেছেন। তার সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ দ্রুত এগিয়ে নিয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন।


