Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

প্রতীকী ছবি

Advertisement

একটি আকস্মিক আতঙ্ক যে একটি সম্পর্ককে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, টিকটক কনটেন্ট নির্মাতা ইভান অ্যালেক্সিস অলিভারের ভাইরাল গল্পটি তারই জ্বলন্ত উদাহরণ। নিজের বিচ্ছেদের পেছনের এক চমকপ্রদ ও বেদনাদায়ক মুহূর্ত শেয়ার করে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এ নারী। খবর নিউইয়র্ক পোস্টের। 

ঘটনাটি একটি রেস্তোরাঁর। স্বামী-স্ত্রী দুজন বসে খাচ্ছিলেন, এমন সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অন্য সবাই যার যার সঙ্গীকে আগলে রাখছিলেন—কেউ টেবিলের নিচে যাচ্ছিলেন, কেউবা দরজার চৌকাঠে আশ্রয় নিচ্ছিলেন।

কিন্তু ওই নারীর ভাষ্য অনুযায়ী, তার স্বামী মুহূর্তেই উঠে দাঁড়িয়ে একাই দৌড়ে পালান। অন্যরা যখন একসঙ্গে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছিল, তখন তিনি রেস্তোরাঁর অন্য প্রান্তের একটি দরজার চৌকাঠে গিয়ে লুকান—স্ত্রীকে এক পলক তাকিয়ে দেখা বা ডাকার প্রয়োজনটুকুও বোধ করেননি।

একটা সময়ে ভূমিকম্প থেমে যায় এবং সবাই অক্ষতই ছিলেন। তবু দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে রেস্তোরাঁর এক ওয়েটার নিজেই এগিয়ে এসে বিষয়টি নিয়ে কথা বলেন।

ওয়েটার তাকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কিনা—ভূমিকম্প হয়তো শেষ হয়েছে, তবে সব ঠিক আছে কিনা। তিনি ‘হ্যাঁ’ বলতেই ওয়েটার বলে বসেন, ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। কারণ তার স্বামী তাকে একাই ফেলে চলে গেছেন। 

ওই সময়টায় নিজের বিব্রতকর অনুভূতির কথা জানিয়ে ইভান অ্যালেক্সিস অলিভার বলেন, মুহূর্তটি ছিল ভীষণ অদ্ভুত এবং লজ্জাজনক। তার মনে হয়েছিল, বিপদের সময় স্বামী তাকে নিয়ে একদমই ভাবেননি, বরং তাকে যেন এক প্রকার গুরুত্বহীন ভেবেই একা সটকে পড়েছিলেন। 

ওই নারীর ভিডিওটি প্রকাশের সময় ১৩ লাখ ভিউ, ২ লাখ ১ হাজার ৯০০ লাইক এবং প্রায় ৩ হাজার মন্তব্য ছুঁয়ে ফেলে। অনেক দর্শকই ভিডিওর মন্তব্যের ঘরে জানান, তাদের জীবনেও এমন কোনো মুহূর্ত এসেছিল, যা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল তাদের। 

এক নারী জানান, বিয়ের অনুষ্ঠানে পার্স খুঁজে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, পার্স ওখানেই আছে। সরে যাওয়ার পর ওই নারী শুনতে পান, স্বামী অন্য কারও সঙ্গে কথা বলতে বলতে বলছেন, এতে তাকে ব্যস্ত রাখা যাবে। 

আরেক নারী লেখেন, বাড়িতে কার্বন মনোক্সাইড অ্যালার্ম বেজে উঠলে তার সাবেক স্বামী তাকে ধাক্কা দিয়ে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালান। ভুয়া অ্যালার্ম হলেও ওই মুহূর্তটি তার রীতিমতো চোখ খুলে দিয়েছিল। 

এদিকে, অনেক নেটিজেনই এই ঘটনার সঙ্গে ২০১৪ সালের সুইডিশ কমেডি সিনেমা ‘ফোর্স ম্যাজর’-এর গল্পের মিল খুঁজে পান। ওই ছবিতে দেখা যায়, তুষারধসের মুখে স্ত্রী ও সন্তানদের রেখে এক স্বামী নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেলে পরিবারে গভীর ফাটল ধরে।

বিচ্ছেদের পেছনে আরও নানা কারণ থাকলেও ওই ভূমিকম্পের মুহূর্তটি ছিল সবচেয়ে স্পষ্ট আয়না। আর পুরো ঘটনাটির সঙ্গে যেন মিলে যায় মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত কথা, ‘একজন কাপুরুষ কখনো ভালোবাসা দেখাতে পারে না; ভালোবাসা সাহসীদের একচেটিয়া অধিকার।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কী কারণে স্বামী আদিত্যকে আবারও বিয়ে করতে চান ইয়ামি গৌতম

কী কারণে স্বামী আদিত্যকে আবারও বিয়ে করতে চান ইয়ামি গৌতম

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, রানওয়েতে ফাটলের শঙ্কা

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, রানওয়েতে ফাটলের শঙ্কা

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

আরও পড়ুন

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম