কী কারণে স্বামী আদিত্যকে আবারও বিয়ে করতে চান ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
ইয়ামি গৌতম ও আদিত্য ধর
|
ফলো করুন |
|
|---|---|
গত ২৮ নভেম্বর ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। স্বামী ও নির্মাতা আদিত্য ধরের সঙ্গে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে জন্মদিন উদযাপন করেছেন তিনি। এই বিশেষ দিনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার পাশাপাশি ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইয়ামি।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আদিত্য নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে সম্বোধন করার পর ইয়ামি রসিকতা করে তাকে আবারও বিয়ের প্রস্তাব দিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে আদিত্য ধরের সঙ্গে জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইয়ামি গৌতম। ছবিগুলোতে ইয়ামিকে কালো রঙের লম্বা কোটে দেখা গেছে এবং আদিত্য পরেছিলেন নীল স্যুট।
একটি ছবিতে স্বামী আদিত্যকে কাছে টেনে নিয়ে পোজ দিতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে উপহার হিসেবে পাওয়া অসংখ্য ফুলের তোড়ার মাঝে দাঁড়িয়ে আছেন ইয়ামি। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সব ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। এই আশীর্বাদ পেয়ে আমি কৃতজ্ঞ।’
জন্মদিন উপলক্ষে এক ছুটি কাটানোর মুহূর্তের কিছু ছবি শেয়ার করে ইয়ামিকে নিজের দেখা সবচেয়ে সুন্দর নারী বলে অভিহিত করেছেন আদিত্য ধর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার হাসি শুধু একটি ঘর নয়, আমার পুরো পৃথিবীকেই আলোকিত করে তোলে। তুমি আমার ঠিকানা, আমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সমর্থক এবং এমন একজন মানুষ, যিনি আমাকে আজকের মানুষটিতে পরিণত হতে অনুপ্রাণিত করেছেন।’
পরিবার ও কাজের প্রতি ইয়ামির নিবেদনের প্রশংসা করে আদিত্য আরও লেখেন, ‘তুমি কীভাবে সবকিছু সামলে নেওয়ার পাশাপাশি আমাকেও সহ্য করো, তা আমি সত্যিই জানি না!’ এই বার্তায় নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলেও উল্লেখ করেন তিনি।
জবাবে পোস্টের নিচে মন্তব্যের ঘরে ইয়ামি লেখেন, ‘দয়া করে আমাকে আবার বিয়ে করো। আমার ভালোবাসা, সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।’ এরপর নিজেকে ‘আদিত্য পাগলু’ বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
পাশাপাশি, নিজের জন্মদিনের পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করে তিনি আরও লেখেন, ‘আমার স্বামী… আমার পৃথিবী। আমার আদিত্য।’
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সফল ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটে ইয়ামি গৌতম ও আদিত্য ধরের পরিচয় হয়। এরপর ২০২১ সালে হিমাচল প্রদেশের মান্ডিতে এক ঘরোয়া ও ঐতিহ্যবাহী আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কেবল পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাদামাটা আয়োজনে সেই বিয়ে বেশ আলোচনায় ছিল।
২০২৪ সালে এই দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান ‘বেদাবিদ’। চলতি বছর ইয়ামিকে সর্বশেষ ‘নয়ি নাভেলি’ ছবিতে দেখা গেছে, আর আদিত্য পরিচালনা করেছেন জনপ্রিয় ‘ধুরন্ধর’ সিরিজের ছবিগুলো।

