Logo
Logo
×

Advertisement

বিনোদন

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

Advertisement

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’ ঘিরে দর্শকদের উত্তেজনা দিন দিন বাড়ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গুঞ্জন ছিল, সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ২ ঘণ্টা ৩৫ মিনিট। তবে জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার দৈর্ঘ্য দেখানো হয়েছে ৩ ঘণ্টা ১৭ মিনিট।

এই দৈর্ঘ্য চূড়ান্ত হলে ২০ বছরের মধ্যে এটিই হবে শাহরুখ খানের প্রথম সিনেমা, যা তিন ঘণ্টার গণ্ডি পেরোবে। এর আগে অভিনেতার তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সর্বশেষ সিনেমা ছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলবিদা না কেহনা’ (২০০৬)।

একসময় শাহরুখ খান নিয়মিত তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতেন। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে তার বহু জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল বেশ লম্বা—এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কভি খুশি কভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) এবং ‘স্বদেশ’ (২০০৪)। এর মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ‘মোহাব্বাতে’ তার ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ সিনেমা। 

তবে সময়ের পরিবর্তনের সঙ্গে নির্মাতাদের ধারণায় বদল আসে; তারা মনে করতে থাকেন দর্শকেরা ছোট ও আঁটসাঁট সিনেমা বেশি পছন্দ করেন। এমনকি শাহরুখ খানের ‘জব তক হ্যায় জান’ (২০১২) এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) তিন ঘণ্টার সামান্য আগেই শেষ হয়েছিল। সাম্প্রতিক ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩) ও ‘জওয়ান’ (২০২৩)-এর দৈর্ঘ্য ছিল যথাক্রমে ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ২ ঘণ্টা ৪৯ মিনিট। 

তবে ভারতীয় বক্স অফিসে যেন আবার পুরোনো ধারায় ফেরার ইঙ্গিত মিলছে। 

‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার বড় সাফল্য এই ধারণা নাড়িয়ে দিয়েছে যে বর্তমানে দর্শকের মনোযোগের সময়সীমা খুব কম। সেই হিসেবে গল্পের প্রয়োজনে ‘কিং’-এর মতো বড় বাজেটের সিনেমার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়া যুক্তিসংগতই মনে করছেন অনেকে। বেশি দৈর্ঘ্যের সিনেমা নির্মাতাদের হাতে তারকাবহুল অভিনয়শিল্পী, অ্যাকশন দৃশ্য এবং আবেগের জায়গাগুলো ঠিকঠাক ফুটিয়ে তোলার সুযোগ দেয়। 

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়ার সময় ফ্যানড্যাঙ্গোতে থাকা এই দৈর্ঘ্য বহাল থাকে কিনা, সেটিই এখন দেখার বিষয়। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়

আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

‘চল্লিশের পর সবাই প্রত্নতাত্ত্বিক নিদর্শন’, কেন বললেন জয়?

‘চল্লিশের পর সবাই প্রত্নতাত্ত্বিক নিদর্শন’, কেন বললেন জয়?

বাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

বাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

ন্যান্সির ভোলবদল

ন্যান্সির ভোলবদল

আরও পড়ুন

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা

হলিউডে শাবনূর

হলিউডে শাবনূর

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম