Logo
Logo
×

Advertisement

বিনোদন

হলিউডে শাবনূর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

হলিউডে শাবনূর

শাবনূর। ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার সিডনি থেকে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। একটা সময় হলিউডের সিনেমা ও তারকাদের প্রতি তার আলাদা আগ্রহ ছিল। বিশেষ করে হলিউড অভিনেতা টম ক্রুজের প্রতি তার ভীষণ দুর্বলতা ছিল। যাকে টমক্রুজে ক্রাশ শাবনূর বলা যেতে পারে। এবার সেই হলিউডের বিখ্যাত সাইন সরাসরি ঘুরে দেখার সুযোগ হলো অভিনেত্রীর। ছেলেকে সঙ্গে নিয়ে হলিউড সাইনটির সামনে ঘুরেছেন এবং ছবি তুলেছেন তিনি। 

ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের ভ্রমণের পরিকল্পনা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। এবারের সফরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও যাওয়ার কথা রয়েছে অভিনেত্রীর। ভ্রমণের ফাঁকে অংশ নেবেন কয়েকটি অনুষ্ঠানেও বলে জানিয়েছেন শাবনূর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে শহরে পৌঁছেই হোটেলে ওঠার আগে তার আগ্রহ ছিল হলিউডের বিখ্যাত সাইনটি কাছ থেকে দেখার। সেই ইচ্ছা পূরণে ছেলেকে নিয়ে চলে যান সান্তা মনিকা পাহাড়ের এলাকায়। হলিউড ঘুরে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী শাবনূর। 

সেখানকার বিশাল আয়োজন, শিল্পচর্চা ও পর্যটকদের উপস্থিতি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে এক আলাপে নিজের অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারাদিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।’

যুক্তরাষ্ট্রে শাবনূরের পরিচিত ও বন্ধুদের সংখ্যাও কম নয়। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও আড্ডার সুযোগও এ সফরকে আনন্দময় করে তুলবে বলে জানান শাবনূর।

তার ভাষায়, ‘আমেরিকায় এখন আমাদের অনেকে থাকেই। মৌসুমী আপু, অমিত হাসানের পরিবারসহ আর অনেকে। তাই এখানে এলে মনেই হয় না বাইরে কোথাও আছি। ঘুরি-ফিরি, আড্ডা দিই। সময়টা দারুণ কেটে যায়।’

এ বছর শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। তবে এবারের ভ্রমণে ছেলেকে নিয়ে নতুন নতুন শহর ঘুরে দেখা, পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং নানা অনুষ্ঠানে অংশ নেওয়াই তার প্রধান ব্যস্ততা। হলিউড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রীর সামনে এখন লন্ডন ও নিউইয়র্ক সফরের অপেক্ষা। আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তার গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘোরাঘুরি করে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এ অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

যে কারণে সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম বারবার জড়ায়?

যে কারণে সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম বারবার জড়ায়?

সালমান-শাবনূর সম্পর্ক নিয়ে যে দাবি রুবির

সালমান-শাবনূর সম্পর্ক নিয়ে যে দাবি রুবির

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

আরও পড়ুন

হলিউডে শাবনূর

হলিউডে শাবনূর

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম