Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

জন্মদিনে সালমান শাহকে নিয়ে ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ছবি: সংগৃহীত

Advertisement

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। দিনটিকে ঘিরে প্রয়াত নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে প্রয়াত নায়কের সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি। একইসঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অসম্মানজনক বা মিথ্যা অপবাদ না ছড়ানোর জন্য সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন এই নায়িকা। 

পোস্টে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। 

শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’ 

শাবনূর উল্লেখ করেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয় যেন সালমান শাহ আবার সেই সোনালী দিনগুলোতে ফিরে এসেছেন। পাশাপাশি, মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা করেন শাবনূর। 

পোস্টের শেষাংশে একটি বিশেষ বার্তাও জুড়ে দেন একসময়ের তুমুল দর্শকপ্রিয় এ চিত্রনায়িকা। সবার প্রতি শাবনূরের অনুরোধ, সালমান শাহকে নিয়ে কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন। 

অভিনেত্রীর ভাষায়, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম