Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সালমান শাহর 'স্বপ্নের ঠিকানা'র ভিডিও ভাইরাল, যা জানা গেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

সালমান শাহর 'স্বপ্নের ঠিকানা'র ভিডিও ভাইরাল, যা জানা গেল

Advertisement

ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষণজন্মা অমর নায়ক সালমান শাহর ক্যারিয়ারের সবচেয়ে সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’ ।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র পর ব্যবসায়িক সাফল্যের দিক থেকে 'স্বপ্নের ঠিকানা' সিনেমাটিকে দ্বিতীয় সর্বাধিক ব্যবসাসফল তালিকাভুক্ত করা হয়। প্রযোজনাসূত্রে দাবি করা হয়, ১৯৯৫ সালে ৬৫ লাখ টাকা বাজেটে নির্মিত এ সিনেমাটি প্রায় ১৯ কোটি টাকা আয় করেছিল। এ সিনেমাটি পরিচালনা করেন এমএ খালেক। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমা নিয়ে আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার প্রযোজক মো. নুরুল ইসলাম পারভেজের পরিচিতি অনুষ্ঠান হচ্ছে। সেখানে উপস্থিত আছেন সিনেমাটির কলাকুশলীসহ চলচ্চিত্রের মানুষেরা। 

সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন আরেক জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। অতিথির আসনে বসে থাকা এই নায়কের হাতে ফুল তুলে দিতে দেখা যায় ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় সালমান শাহর দুই নায়িকা শাবনূর ও সোনিয়াকে।

সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি প্রকাশ হতেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। নজর কাড়ে, সেখানে একসঙ্গে এমন অনেক তারকাকে দেখা গেছে, যাদের অনেকে আজ বেঁচে নেই। নায়ক সালমান শাহ মারা গেছেন ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমা মুক্তির পরের বছরই। সময়ের স্রোতে তারা আজ চোখের সামনে নেই।  তবে এসব তারকা চিরকাল অমর হয়ে রইবেন তাদের কর্মে। ফিরে ফিরেও আসবেন সেসব রেখে যাওয়া কাজের স্মৃতি হয়ে।

উল্লেখ্য, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন শাবনূর ও সোনিয়া। এ ছাড়া আরও অভিনয় করেন রাজীব, ডলি জহুর, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, ডন, দিলদারসহ সিনেমার একঝাঁক প্রিয়মুখ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম