Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

ফাইল ছবি

Advertisement

একটি নাম, একটি জনপ্রিয় জুটি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা তিন দশকের অসংখ্য প্রশ্ন। নব্বইয়ের দশকে পর্দায় শাবনূর-সালমান শাহ জুটি ছিল তুমুল জনপ্রিয়। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর অকালমৃত্যুর পর সেই জুটির নামই ঢুকে পড়ে দেশের অন্যতম আলোচিত মৃত্যুরহস্যের বিতর্কে। ৩০ বছর পরও প্রশ্নটি তাই ফিরে আসে—সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের কোনো দায় ছিল কি?

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়া (বর্তমানে তার স্থায়ী আবাস) থেকে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেছিলেন, সালমান শাহ আত্মহত্যা করলেও তার জন্য তিনি কেন দায়ী হবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সালমান শাহকে নিজের ভালো সহশিল্পী হিসেবে বর্ণনা করেন এবং তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। পিবিআইয়ের প্রতিবেদনে তার নাম আসায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। অর্থাৎ, একই ঘটনাকে ঘিরে দুটি ভিন্ন অবস্থান সামনে এসেছে।

তদন্ত সংস্থা সালমান শাহর ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিরোধের বিষয়টি বিবেচনায় নিয়েছিল। তবে শাবনূর সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। এখনো নিজের পুরোনো অবস্থানে অনড় আছেন তিনি। সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও কিছুদিন আগে জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন শাবনূর। নিজের ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।

তিনি আরও লেখেন, এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক—তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। তোমার অকালপ্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।

‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো, প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

আরও পড়ুন

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

‘সাবেক’ শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশা!

‘সাবেক’ শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশা!

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম