Logo
Logo
×

Advertisement

বিনোদন

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

বাঁ থেকে শাহরুখ খান, অমিত শাহ ও অক্ষয় কুমার।

Advertisement

গত ২২ অক্টোবর ছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন। এই বিশেষ দিনে ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা সামাজিক মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাসহ আরও অনেকে ছিলেন। 

সামনে থেকে নেতৃত্ব দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা... আগামী বছরটি আপনার সুস্বাস্থ্য, সুখ এবং দেশের জন্য আপনার কাজগুলো চালিয়ে যাওয়ার শক্তি নিয়ে আসুক। আপনার আগামী বছরটি দারুণ কাটুক—এই প্রার্থনা ও উষ্ণ শুভকামনা রইল।’

শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমারও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অমিত শাহজি, আপনাকে হৃদয়ভরা জন্মদিনের শুভেচ্ছা। আপনি সর্বদা দেশকে সবার আগে রেখেছেন। মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক... আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকুক এবং আপনার সংকল্প দৃঢ় হোক।’ 

অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের বিশিষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহজিকে অন্তরের অন্তস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি- আপনি যেন সর্বদা সুস্থ, আনন্দিত এবং দীর্ঘায়ুর আশীর্বাদে ধন্য হন এবং এভাবেই দেশের অগ্রগতিতে অবদান রেখে যান।’ 

তালিকায় বাদ যাননি অভিনেতা রীতেশ দেশমুখ ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাও। 

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাকে উত্তম স্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।’ 

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা তার বার্তায় জানান,  স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করি স্যার। 

তারকাদের এ শুভেচ্ছাবার্তার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি বলেন, অমিত শাহের প্রশাসনিক দূরদর্শিতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। বিশেষ করে মাওবাদ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তার সফলতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের সেবায় তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করেন, সেই প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

শাহরুখ খানের সঙ্গে এক সিনেমায় অভিনয়ের ইচ্ছা রাশমিকার

শাহরুখ খানের সঙ্গে এক সিনেমায় অভিনয়ের ইচ্ছা রাশমিকার

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

শাহরুখের যে ছবি করতে না পেরে আজও আক্ষেপ করেন নেহা

শাহরুখের যে ছবি করতে না পেরে আজও আক্ষেপ করেন নেহা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

আরও পড়ুন

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

‘সাবেক’ শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশা!

‘সাবেক’ শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশা!

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম