Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ এএম

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

ছবি: ইউটিউব

Advertisement

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেও গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া অবশ্য মিশ্র।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউডি সংস্করণ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়। শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও অনেকেই গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব খুঁজে পেয়েছেন।

‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই শাহরুখ-কারিনার পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্তের মতে, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’—এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাদের একসঙ্গে দেখার মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।

শাহরুখের পর্দায় উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। একজন মন্তব্য করেছেন, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যাচ্ছে শাহরুখের দিকেই। আবার কেউ কেউ মনে করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতার জনপ্রিয়তা ও পর্দার আকর্ষণ যেন আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

তবে গানটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুন কিছু নেই। একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসা পেলেও তার প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতাও করেছেন কয়েকজন শ্রোতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

আরও পড়ুন

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

নজরুল সঙ্গীতের সুরের মুর্চনায় মুখরিত গুলশান লেকপার্ক

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

রামায়ণ সিনেমায় অযোধ্যার রাজপুত্র হতে চীনা মার্শাল আর্ট শিখেছিলেন রণবীর

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম