Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

বলিউড অভিনেতা রবি কিষাণ

Advertisement

অক্ষয় কুমারের সঙ্গে ‘কফি উইথ করণ সিজন ৯’-এ হাজির হয়ে শৈশবের এক ভয়াবহ ও জীবনের মোড় ঘোরানো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বলিউড অভিনেতা ও রাজনীতিবীদ রবি কিষাণ। 

অভিনয়ের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং স্থানীয় রামলীলা নাটকে নারীর চরিত্রে অভিনয় করার পর তার বাবা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন—এমনকি তাকে মেরে ফেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন রবি কিষাণ। সেই কঠিন মুহূর্তে মা এগিয়ে আসায় তিনি প্রাণে বাঁচেন এবং বাড়ি ছাড়তে সক্ষম হোন। 

অনুষ্ঠানে রবি কিষাণ জানান, তার বাবা পেশায় একজন পুরোহিত ছিলেন এবং পাশাপাশি দুধের ব্যবসা চালাতেন। বাবার ইচ্ছা ছিল রবি কিষাণ পারিবারিক ব্যবসায় যুক্ত হবেন অথবা সরকারি চাকরি করবেন। কিন্তু ছোটবেলা থেকেই তার মন পড়ে ছিল স্থানীয় অপেশাদার থিয়েটারে। 

রবি কিষাণের ভাষায়, ‘বাবা চাইতেন আমি ব্যবসার অংশ হই কিংবা সরকারি চাকরিতে যাই। কিন্তু আমি অপেশাদার থিয়েটার করতাম। একটি রামলীলায় আমি শাড়ি পরেছিলাম এবং সেই অভিনয় দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে খুব মারধর করেন। তিনি আমাকে বলেছিলেন, ‘‘তুই কি নারী নৃত্যশিল্পী হতে চাস?’’ নব্বইয়ের দশকে সিনেমা জগতকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না।’ 

রবি কিষাণ জানান, বাবার রাগ তখন সীমা ছাড়িয়ে গিয়েছিল। মা হস্তক্ষেপ না করলে সেদিন হয়তো বাবার হাতে তার প্রাণই যেত। 

তিনি বলেন, ‘এরপর মা আমাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেন, কারণ বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন, আমি পরিবারের সম্মানহানি করেছি।’ 

শৈশবের এই তিক্ত অভিজ্ঞতার কথা আগেও একটি পডকাস্টে বলেছিলেন রবি কিষাণ। সময়ের পরিক্রমায় সেই সংগ্রামই তার জীবন গড়ে দিয়েছে। এ বছর দিল্লির রামলীলায় রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অথচ চার বছর আগে ‘স্বর্ণ স্বর ভারত’-এর নবরাত্রি বিশেষ পর্বে তিনি জানিয়েছিলেন, অভিনয়ের নেশায় একসময় রামলীলায় সীতার চরিত্রেও অভিনয় করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘অনেকেই জানেন না, সাফল্যের দেখা পাওয়ার আগে আমাকে বহু বছর সংগ্রাম করতে হয়েছে এবং অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে হয়েছে। 

বারাণসীর কাছের একটি গ্রাম থেকে এলেও এবং বাবা পুরোহিত হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই অভিনেতা হতে চাইতাম। এমনকি অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই রামলীলায় সীতার চরিত্রেও অভিনয় করেছি।’

সাম্প্রতিক সময়ে নিজের সংলাপ ও রসবোধের কারণে সামাজিক মাধ্যমে মিম-ঝড় তুলে নতুন করে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন রবি কিষাণ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনৈতিক পালাবদল, সুবিধাবাদ এবং টিকে থাকার মনস্তত্ত্ব: একটি সমালোচনামূলক পর্যালোচনা

রাজনৈতিক পালাবদল, সুবিধাবাদ এবং টিকে থাকার মনস্তত্ত্ব: একটি সমালোচনামূলক পর্যালোচনা

ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-তেও ছিলেন না, সেই রিতো রিবার ‘দিলরুবা দিলনাশী’ এখন ট্রেন্ডিংয়ে

ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-তেও ছিলেন না, সেই রিতো রিবার ‘দিলরুবা দিলনাশী’ এখন ট্রেন্ডিংয়ে

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

২০ বছর পর ‘সীমা ছাড়াচ্ছেন’ শাহরুখ খান

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

আরও পড়ুন

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

বাস্তবের মতো পর্দায়ও ব্যাচেলর পয়েন্টের পলি চেয়ারম্যানের মৃত্যু

বাস্তবের মতো পর্দায়ও ব্যাচেলর পয়েন্টের পলি চেয়ারম্যানের মৃত্যু

২৪ ঘণ্টায় কোটি টাকার রাজকীয় ট্রেনযাত্রায় কেটি পেরি-জাস্টিন ট্রুডো

২৪ ঘণ্টায় কোটি টাকার রাজকীয় ট্রেনযাত্রায় কেটি পেরি-জাস্টিন ট্রুডো

মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম