Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইরানের অবস্থান ও শর্ত মেনে না নিচ্ছে, ততদিন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেছেন, এই জলপথ পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। যুক্তরাষ্ট্র যাতে ইরানি জাতির মর্যাদা ও অবস্থানকে স্বীকৃতি দিতে বাধ্য হয়, মূলত সেজন্যই এই কঠোর অবস্থানে অনড় রয়েছে দেশটি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, মধ্যপ্রাচ্যে অতীতের মতো নিরাপত্তা ফিরিয়ে আনা জরুরি। আর সেটি করতে হলে এই অঞ্চলের বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এবং বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এ সময় প্রতিবেশী দেশগুলো ও তাদের শাসকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, তারা ঠিক কোন পক্ষে অবস্থান নিচ্ছেন, তা তাদের অবশ্যই স্পষ্টভাবে বুঝতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগ পর্যন্ত বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে: ইরান

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে: ইরান

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন জাহাজে আগুন

আরও পড়ুন

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম