Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট জোট সরকার গঠনের লক্ষ্যে আজ রোববার (২৯ নভেম্বর) এক জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। গত মাসের নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শর্তে নেতানিয়াহু একটি ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেওয়ার পরই এই বৈঠকের সিদ্ধান্ত হয়।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনে দেশটির প্রধান দুই রাজনৈতিক জোটের কেউই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকোটকে। দায়িত্ব পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একটি জোট সরকার গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে নিজ জোটের ভেতরেই আপত্তি এবং কট্টর-অর্থোডক্স দলগুলোকে সাথে নিতে গেলে যেসব কঠিন শর্ত মানতে হবে, তা নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন আইজেনকোট।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানায়, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে ফোনালাপ হয়েছে এবং তারা রোববার সকাল ১০টায় বৈঠকে বসতে রাজি হয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই প্রধানমন্ত্রী আইজেনকোটের জোটের সাথে মিলে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেন। সেখানে তিনি বলেন, একজন নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি সবকিছু পেছনে ফেলে গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে এবং নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন।

নেতানিয়াহুর এই প্রস্তাবের জবাবে ডানপন্থি লিকুদ পার্টিকে পাল্টা বার্তা দিয়েছেন আইজেনকোট। এক বিবৃতিতে তিনি বলেন, লিকুদ যদি সত্যিকারের ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তবে আগামী ২৪ ঘণ্টায় তারা কতটা আন্তরিক তা তিনি যাচাই করে দেখতে প্রস্তুত। উল্লেখ্য, এর আগের দিনই আইজেনকোট ঘোষণা দিয়েছিলেন যে, তিনি অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগটি না নিয়েই আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন। আইজেনকোটের দল জানিয়েছে, তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আজকের এই বৈঠকটি দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ের মাধ্যমে শুরু হবে।

শুরুতে ধারণা করা হয়েছিল, আইজেনকোট মূলত নেতানিয়াহু-বিরোধী দলগুলোকে নিয়েই জোট গড়বেন। কিন্তু পরবর্তীতে তিনি তার মধ্যপন্থি দল 'ইয়াশার'-কে লিকুদ পার্টির সাথে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও গত শুক্রবারই সাবেক এই সেনাপ্রধান অভিযোগ করেছিলেন যে, দেশে নতুন করে আরেকটি নির্বাচন চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিকুদ পার্টি আলোচনায় ইচ্ছাকৃতভাবে দেরি করছে। শনিবারও তিনি দাবি করেন, তার দেওয়া একটি বিস্তারিত প্রস্তাবের কোনো জবাব লিকুদ দেয়নি। মূলত কট্টর-অর্থোডক্স দল, আরব-সংখ্যাগরিষ্ঠ জোট নাকি লিকুদের সাথে ঐক্যমত্যের সরকার—কোন পথে এগোবেন, তা নিয়ে আইজেনকোটের বড় জোটটির ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে।

এদিকে, পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে নেতানিয়াহুর এই প্রস্তাবকে শনিবার তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তার অন্যান্য বিরোধীরা। আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বিদায়ী নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই রক্তাক্ত ও দায়িত্বজ্ঞানহীন সরকারের অবশ্যই বিদায় নিতে হবে। উল্লেখ্য, জয়েন্ট লিস্ট সরাসরি সরকারে যোগ না দিলেও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী এবং মধ্যপন্থি বেয়াচাদ পার্টির সহ-সভাপতি ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই প্রস্তাবকে একজন পেশাদার প্রতারকের আরও একটি স্বচ্ছ চালবাজি হিসেবে অভিহিত করেছেন, যিনি অতীতে তার প্রতিটি জোটসঙ্গীকে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।

সূত্র: এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ, ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের মালিক তিনি?

যুদ্ধ, ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের মালিক তিনি?

নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

নেতানিয়াহুর প্রস্তাব মেনে নেবেন আইজেনকোট?

নেতানিয়াহুর প্রস্তাব মেনে নেবেন আইজেনকোট?

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

গদি বাঁচাতে নেতানিয়াহুর নতুন টোপ, প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

গদি বাঁচাতে নেতানিয়াহুর নতুন টোপ, প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

আরও পড়ুন

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

সিএনএনের প্রতিবেদন যেভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

যেভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম