Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

সোগান্দ মোশতারেকি। ফাইল ছবি

Advertisement

পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ার কারণে সন্তান প্রসবের মাত্র কয়েক দিন পরই স্বামীর হাতে খুনের শিকার হয়েছেন ইরানের এক কিশোরী বধূ। গত ৬ নভেম্বর দেশটির কেরমান প্রদেশের ১৪ বছর বয়সি সোগান্দ মোশতারেকিকে হত্যা করা হয় বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।

ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) নারী কমিটির তথ্য অনুযায়ী, সোগান্দের স্বামী হত্যার কথা স্বীকার করেছেন এবং এর কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধ’-এর কথা উল্লেখ করেছেন।

মাত্র ১৩ বছর বয়সে সোগান্দকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে এই স্কুলছাত্রী একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সড়ক দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সংস্থাকে সোগান্দের বাবা জানান, তার স্বামী মেয়েকে পরিবারের সঙ্গে কথা বলতে দিতেন না এবং বাইরে গেলে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন। আইএইচআর জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সোগান্দের মৃত্যুর দিনেই ইরানে স্বামীর হাতে খুন হন আরেক তরুণী। দেশের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নির্যাতনকারী স্বামীকে তালাক দিতে চাওয়ায় ২১ বছর বয়সি অন্তঃসত্ত্বা সেপিদেহ রাইসিকে গুলি করে হত্যা করা হয়। বাল্যবিয়ের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া সেপিদেহ তিন বছর বয়সি এক সন্তান রেখে গেছেন। এনসিআরআই জানিয়েছে, মাত্র ১৩ বছর বয়সে তারও বিয়ে হয়েছিল।

সংস্থাটির মতে, ইরানে যেসব মেয়েকে জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়া হয়, তারা ‘শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়’।

দেশটিতে শুধু গত মাসেই ২৪টি ‘ফেমিসাইড’ বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে মানবাধিকার সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে; কারণ অনেক ঘটনাই অপ্রকাশিত থেকে যায়।

এর আগে ইরানে ১৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে তার নিজের বাবা-মা হত্যা করেন বলে অভিযোগ ওঠে। কয়েক দিন আগেই হেলিয়া পরিবারকে জানিয়েছিলেন যে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার আদালতে গিয়েছিলেন বাবা-মা ভোরিয়া ফাত্তাহি ও লাইলা ভেইসি। কিন্তু বাড়ি ফিরে তারা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিবিরোধী ওষুধ খাওয়ান এবং নির্মমভাবে মারধর করেন। মেয়ে তখনো বেঁচে আছেন বুঝতে পেরে তারা বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে বাবা-মা দুজনেই কিশোরীকে হত্যার কথা স্বীকার করেন। ওই দিনই পুলিশ তাদের গ্রেফতার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

দুই জায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দুই জায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

আরও পড়ুন

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে, রাজধানীতে হাড্ডাহাড্ডি লড়াই

তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে, রাজধানীতে হাড্ডাহাড্ডি লড়াই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম