ইরানের মিনাবে স্কুলে প্রাণঘাতী হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি হামলার ঘটনায় নতুন করে সমালোচনা করেছেন। ওই দিন ইরানে যৌথ যুদ্ধের প্রথম দিনে মিনাবের একটি স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মিনাবের ১৬৮ শিশুকে হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার ও ইসরাইলি শাসকগোষ্ঠীর।’
তিনি আরও বলেন, ‘আমরা কখনো ভুলব না। এই নৃশংসতা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি উন্মোচন করে।’
গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অনুসন্ধান মিশন বলেছিল, ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের দায় থাকার বিষয়ে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ওই হামলা যুদ্ধাপরাধের শামিল বলেও উল্লেখ করেছিল মিশনটি।
জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের কোনো স্কুলে ‘ইচ্ছাকৃতভাবে’ হামলা চালায়নি কেউ। চলমান তদন্তের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। সূত্র: আল জাজিরা

