Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনের তাইজ শহর। ছবি: এএফপি

Advertisement

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।

শুক্রবারের (২৭ নভেম্বর) ওই হামলা প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে আঘাত হানে।

বিদ্রোহী হুথি গোষ্ঠী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের ‘বেশির ভাগই’ শিশু।


প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

আল জাজিরা স্বাধীনভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে শুক্রবার পরে জোটের পক্ষ থেকে বলা হয়, হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার সময় তারা সেটি ধ্বংস করেছে। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

আরও পড়ুন

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম