Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ছেলের সঙ্গে মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী স্টিভ হার্ভি। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী স্টিভ হার্ভি তার ছোট ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ধর্মবিশ্বাস, পরিবার এবং ইসলাম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া এক সাক্ষাতের অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আন্তর্জাতিক বইমেলার এক ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন হার্ভি। সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হার্ভি জানান, সম্প্রতি তার ছোট ছেলে তাকে ইসলাম গ্রহণের ইচ্ছার কথা জানিয়েছে। ছেলের এ সিদ্ধান্তের বিরোধিতা না করে বরং তাকে সমর্থন করছেন তিনি। ‘ফ্যামিলি ফিউড’ অনুষ্ঠানের উপস্থাপক হার্ভি বলেন, ধর্মটির প্রতি ছেলের আগ্রহে তিনি অবাক হননি।


ছেলের নাম নিয়েও একটি মজার তথ্য জানিয়েছেন তিনি। হার্ভি বলেন, ছেলের জন্মের সময় তিনি তার নাম রেখেছিলেন আলী। কারণ, সব সময় তার মনে হতো, একদিন ছেলের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি সম্পর্ক তৈরি হবে।

নিজের ছোট ছেলেকে চমৎকার একজন তরুণ হিসেবে বর্ণনা করেন হার্ভি। ইসলাম সম্পর্কে ছেলের আগ্রহকে সমর্থন করতে পেরে তিনি খুশি বলেও জানান। ছেলের জন্মের সময় থেকেই তার সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি সম্পর্ক অনুভব করেছিলেন বলে জানান তিনি। এ কারণেই ছেলের নাম আলী রেখেছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে তার ছোট ছেলেকে উইনটন হার্ভি হিসেবে শনাক্ত করা হয়েছে। তার পূর্ণ নাম উইনটন ব্রাইসেলন আলী হার্ভি। মেরি শ্যাকেলফোর্ডের সঙ্গে আগের সংসারে জন্ম নেওয়া এ ছেলে একজন আলোকচিত্রী হিসেবে কাজ করেন।

কিছু শিরোনামে উইনটন ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হলেও হার্ভির বক্তব্যে মূলত ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছার কথাই বলা হয়েছে। উইনটনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা তার ইসলাম গ্রহণের স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল বাওয়াবা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

আরও পড়ুন

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম