Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

ছবি: সিএনএন

Advertisement

নিরাপত্তার শঙ্কায় ওয়াশিংটনের সাধারণ আবাসিক এলাকা ছেড়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রায় অর্ধডজন শীর্ষ সদস্য। ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় তারা নিজেদের সাধারণ বাড়ির চেয়ে সেনা ঘাঁটিতেই বেশি নিরাপদ মনে করছেন।

সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া এই তালিকায় রয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি তাকে ও তার সহকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে। অন্যদিকে, বাড়ির সামনে বিক্ষোভ ও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় সপরিবারে ঘাঁটিতে উঠেছেন স্টিফেন মিলার।

তবে শীর্ষ বেসামরিক নেতাদের এভাবে সামরিক ঘাঁটিতে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। কর্মকর্তারা বাজারদর অনুযায়ী ন্যায্য ভাড়া দিচ্ছেন কি না এবং এর আইনি ভিত্তি কী, তা খতিয়ে দেখতে পেন্টাগনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তার ঘেরাটোপে থাকতে গিয়ে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, যা গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য মোটেও সুখকর নয়।

সূত্র: সিএনএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

আরও পড়ুন

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

বিজয়ের দলের বিধায়ক গ্রেফতার, যে অভিযোগ আনা হলো

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম