Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

Advertisement

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। সংগৃহীত ছবি

Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি ড. সিতি হাসমাহর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার প্রয়াণ সমাজ ও দেশের জন্য বড় ক্ষতি।

কুয়ালালামপুরে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) আন্তর্জাতিক ইসলামিক চিন্তা ও সভ্যতা ইনস্টিটিউট (আইএসটিএসি) ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে আনোয়ার এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ড. সিতি হাসমাহর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠের আহ্বান জানান।

ড. সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। বারনামাকে দেওয়া বক্তব্যে তিনি মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ জীবনে চিকিৎসা, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ড. সিতি হাসমাহ। বিশেষ করে মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি মালয়েশিয়ার জনপরিসরে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেন।

তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

আরও পড়ুন

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম