Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

জুলুমের বিচার পেতে রোজার মানত করা যাবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

জুলুমের বিচার পেতে রোজার মানত করা যাবে?

ফাইল ছবি

Advertisement

এক প্রশ্নকারী জানতে চান, আমি একজনকে বিশ্বাস করে আমার মৃত মেয়ের নামে ১৮ লাখ টাকা ইনভেস্ট করে তাকে ব্যবসা করতে দিয়েছিলাম। এখন সে ব্যবসা থেকে ৬/৭ লাখ টাকা চুরি করেছে। আমি আমার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য কি রোজা মানত করতে পারব?

উত্তরে ঢাকার মোহাম্মাদপুরের শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টারের মুহাদ্দিস মুফতি মোহাম্মদ আমীর হোসাইন বলেন, জুলুম ও আত্মসাতের শিকার ব্যক্তি তার অধিকার ফিরে পাওয়ার জন্য বা জালিমের উপযুক্ত বিচারের জন্য কোনো বৈধ আমল বা ইবাদত মানত করতে পারে।

মানত করার শর্ত হলো, সেই মানতটি কোনো নেক আমল বা ইবাদত (যেমন: রোজা, নামাজ, সদকা) হতে হবে এবং তা আল্লাহর সন্তুষ্টি ও সাহায্যের উদ্দেশ্যে হতে হবে। জালিমের জুলুম থেকে নিষ্কৃতি ও আল্লাহর কাছে ইনসাফ চাওয়ার জন্য ‘আল্লাহ যদি আমাকে বিচার/অধিকার দেন, তবে আমি আল্লাহর ওয়াস্তে রোজা রাখব’—এভাবে মানত করা শরিয়তে জায়েজ।

হানাফি মাজহাবের নির্ভরযোগ্য কিতাব আল-ফাতাওয়ায়ে হিন্দিয়াতে আছে-

‘ومن شرطه أن يكون طاعة مقصودة... وإذا علقه بشرط يوجد وهو شرط يراد وجوده كقوله: إن شفى الله مريضي أو رد غائبي أو نحو ذلك كقوله إن رزقني الله مالا أو إن قضى الله حاجتي فعلي صوم كذا كذا تلزمه الوفاء به اتفاقا.’

(আল-ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২০৯)

এমনিভাবে ফাতাওয়ায়ে শামিতে আছে—

‘وشروطه كونه طاعة مقصودة... وقربة لا معصية... فلو علق بالنعم أو بدفع النقم لزمه الوفاء عند وجود الشرط.’

(ফাতাওয়ায়ে শামি, ৩/৭৩৫)

সুতরাং আপনি যদি মানত করেন—‘আল্লাহ যদি আমার মৃত মেয়ের নামে দেওয়া এই টাকার আত্মসাতের সঠিক বিচার আমাকে ফয়সালা করে দেন, তবে আমি ৩ দিন (বা নির্দিষ্ট কয়েকটি) রোজা রাখব’—তবে এই মানত করা জায়েজ হবে। আর আল্লাহ যখন আপনাকে সুরাহা বা সঠিক বিচার দান করবেন, তখন ওই রোজাগুলো রাখা আপনার ওপর ওয়াজিব (আবশ্যক) হয়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহারে দুনিয়া ও আখিরাতে যে ভয়ানক পরিণতি

মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহারে দুনিয়া ও আখিরাতে যে ভয়ানক পরিণতি

শ্বশুর-শাশুড়িকে রান্না করে না খাওয়ালে তালাক, বিধান কী?

শ্বশুর-শাশুড়িকে রান্না করে না খাওয়ালে তালাক, বিধান কী?

কম লাভ হবে—এমন মিথ্যা বলে পণ্য বিক্রি কি জায়েজ?

কম লাভ হবে—এমন মিথ্যা বলে পণ্য বিক্রি কি জায়েজ?

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

অফিস থেকে দেওয়া যাতায়াত ভাতার বেঁচে যাওয়া টাকা গ্রহণ কি হালাল?

অফিস থেকে দেওয়া যাতায়াত ভাতার বেঁচে যাওয়া টাকা গ্রহণ কি হালাল?

অনিচ্ছায় মেসেজে তালাক লিখলে কি কার্যকর হবে?

অনিচ্ছায় মেসেজে তালাক লিখলে কি কার্যকর হবে?

আরও পড়ুন

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম