Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বজ্রপাতের সময় এসি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:৩৯ পিএম

বজ্রপাতের সময় এসি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

Advertisement

প্রচণ্ড গরমের কারণে অনেকেই সারাক্ষণ এসি চালু রাখছেন। এমনকি ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময়ও অনেকে এসি বন্ধ করেন না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের পরিস্থিতিতে অসাবধানতা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

তাদের মতে, বজ্রপাত হলে বিদ্যুৎ লাইনে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ বা পাওয়ার সার্জ তৈরি হতে পারে। সেই অতিরিক্ত চাপ এসির সার্কিটে পৌঁছালে যন্ত্রের ভেতরের অংশ, বিশেষ করে ইনভার্টার এসির ইলেকট্রনিক বোর্ড, নষ্ট হয়ে যেতে পারে।

অনেকে শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই নিরাপদ মনে করেন, কিন্তু বাস্তবে এতে পুরো সুরক্ষা পাওয়া যায় না। কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে লাইনের মাধ্যমে বজ্রপাতের প্রভাব যন্ত্রে পৌঁছানোর ঝুঁকি থাকে। তাই ঝড়-বৃষ্টির সময় এসি বন্ধ করে দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

এছাড়া এসির আউটডোর ইউনিট খোলা জায়গায় থাকলে বৃষ্টির পানি ও আর্দ্রতার কারণে সমস্যা দেখা দিতে পারে। তাই এটি নিরাপদ ও ঢেকে রাখা জায়গায় স্থাপন করা উচিত।

বিশেষজ্ঞরা আরও জানান, বজ্রপাতের সময় শুধু এসি নয়, টিভি, ওয়াই-ফাই রাউটার ও ডেস্কটপ কম্পিউটারের মতো অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি, কারণ সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম রাখবেন

যেভাবে সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম রাখবেন

এসি কি বাড়িয়ে দিচ্ছে আপনার অ্যালার্জির সমস্যা? জেনে নিন করণীয়

এসি কি বাড়িয়ে দিচ্ছে আপনার অ্যালার্জির সমস্যা? জেনে নিন করণীয়

যেসব নিয়ম মেনে এসি চালালে শিশুর স্বাস্থ্যঝুঁকি হবে না

যেসব নিয়ম মেনে এসি চালালে শিশুর স্বাস্থ্যঝুঁকি হবে না

এসি চালিয়েও বিদ্যুৎ বিল না বাড়ানোর উপায় জানুন

এসি চালিয়েও বিদ্যুৎ বিল না বাড়ানোর উপায় জানুন

এসির যে সেটিংস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

এসির যে সেটিংস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বাজারে এলো ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের নতুন এসি

বাজারে এলো ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের নতুন এসি

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম