Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেসব নিয়ম মেনে এসি চালালে শিশুর স্বাস্থ্যঝুঁকি হবে না

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

যেসব নিয়ম মেনে এসি চালালে শিশুর স্বাস্থ্যঝুঁকি হবে না

ফাইল ছবি

Advertisement

গরম পড়তেই বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রটি চালু রাখছেন অনেকেই। ঘণ্টার পর ঘণ্টা ঘরে এসি চললে, সেটি শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 

বাড়িতে ছোট শিশু থাকলে বাবা-মায়েদের বাড়তি সতর্ক থাকতে হবে। এসি যদি চালাতেই হয় তাহলে তাপমাত্রা ঠিক কত থাকা উচিত, কতক্ষণ চালানো উচিত, সবটা জেনেশুনে তবেই এসির ব্যবহার করতে হবে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসির তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি এর মধ্য রাখতে হবে। এসির ফ্যান সরাসরি শিশুর দিকে রাখা যাবে না এবং এসির সঙ্গে অল্প করে ফ্যান চালিয়ে রাখলে ঘরে বাতাসের চলাচল ভালো হবে। 

গরমের দিনে অনেক শিশুরই ঠিকমতো ঘুম হয় না। এসি চালানো থাকলে তাদের ঘুম ঠিকমতো হয়, ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশও ভালো হয়। গরমের সময় শিশুদের অত্যাধিক ঘাম হলে তা থেকে গায়ে ছত্রাকের সংক্রমণ, ঘামাচির মতো সমস্যা হয়। এসি সেই সব চর্মরোগ হতে বাধা দেয়। 

তবে এসি চালালে ঘরের আদ্রতা কমে যায়। তাই শিশুর ত্বক খুব শুষ্ক, তাদের কিন্তু চর্মরোগের ঝুঁকি বেড়ে যায়। এই শুষ্ক বাতাসের সংস্পর্শে এসে অনেক শিশুর অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, সে ক্ষেত্রে বাবা-মায়েদের একটু সতর্ক থাকতে হবে। 

বাইরে থেকে খেলাধুলা করে শিশু এলো। শিশুর শরীর ঘামে ভর্তি। এমন সময় তাকে ঠান্ডা এসির ঘরে ভুলেও ঢোকাবেন না। অনেক সময় বাড়ির একটি ঘরে এসি চলে। শিশু এক বার সেই এসি ঘরে ঢোকে আবার ঘর থেকে বেরিয়ে গরমে খেলাধুলা করে। বার বার মজার ছলে এই প্রক্রিয়া চলতেই থাকে। এমন হলেও মুশকিল। তাপমাত্রার ঘন ঘন পরিবর্তনের কারণে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে—এ বিষয়ে যত্নবান হবেন।

শিশুদের এসিতে রাখার নিয়ম

*এসির তাপমাত্রা যদি ১৮ থেকে ২২ -এর মধ্যে থাকে, সে ক্ষেত্রে কিন্তু শিশুর স্বাস্থ্য ঝুঁকি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এসির তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রির মধ্য রাখুন। 

*এসির ফ্যান সরাসরি শিশুর দিকে রাখা যাবে না।

*বাড়িতে শিশু থাকলে এসির ফিল্টার প্রতি সপ্তাহে পরিষ্কার করুন। 

*সময় মতো সার্ভিসিং করান। এসি বাতাস ঠান্ডা করার পাশাপাশি পরিশোধিতও করে। তাই ফিল্টার অপরিষ্কার থাকলে ঘরও দূষিত হবে। শিশুর শ্বাস নিতেও সমস্যা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম রাখবেন

যেভাবে সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম রাখবেন

এসি কি বাড়িয়ে দিচ্ছে আপনার অ্যালার্জির সমস্যা? জেনে নিন করণীয়

এসি কি বাড়িয়ে দিচ্ছে আপনার অ্যালার্জির সমস্যা? জেনে নিন করণীয়

এসি চালিয়েও বিদ্যুৎ বিল না বাড়ানোর উপায় জানুন

এসি চালিয়েও বিদ্যুৎ বিল না বাড়ানোর উপায় জানুন

এসির যে সেটিংস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

এসির যে সেটিংস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বাজারে এলো ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের নতুন এসি

বাজারে এলো ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের নতুন এসি

প্রচণ্ড তাপেও শরীর ও ঘর ঠান্ডা রাখার ১৪ কার্যকর কৌশল

প্রচণ্ড তাপেও শরীর ও ঘর ঠান্ডা রাখার ১৪ কার্যকর কৌশল

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম