চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষা এলেই ঘরের নানা শুকনো খাবারে বাড়তে থাকে আর্দ্রতা। আর এরই সুযোগ নেয়ে চাল, ডালসহ বিভিন্ন দানাশস্য দেখা দিতে পারে ছোট ছোট পোকা।দোকান থেকে পরিস্কার চাল কিনে এনে যত্ন করে ড্রামে রাখার পরও কয়েকদিনের মধ্যে যদি দেখেন চালের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে ,তখন বেশ সমস্যায় পড়তে হয়। এক এক করে পোকা বেছে ফেলা যেমন কঠিন,তেমনই এত চাল ফেলে দেওয়াও সম্ভব নয়। তাহলে কী করবেন?
বর্ষায় চালে কেন পোকা বেশি হয়?
চালের মধ্যে অল্প কয়েকটি পোকা ঢুকে পড়লেও সেখানে তারা বংশ বিস্তার করতে পারে। এর অন্যতম কারণ অতিরিক্ত আর্দ্রতা। বর্ষাকালে জলীয় বাস্পের পরিমাণ বেড়ে যাওয়ায় চাল, ডাল ওঅন্যান্য শুকনো খাবারে পোকার উপদ্রব বাড়ে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ফুড টেকনোলজি ও বায়ো- কেমিক্যাল-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘শুকনো খাবার থেকে পোকা তাড়ানোর জন্য ক্লোরিন ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় কিন্তু ধোয়ার পরেও যৌগটি সর্ম্পর্ণভাব পরিষ্কার হয় না। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মা-খালাদের টোটকাই কাজ লাগতে পারে।’
যে ঘরোয়া টোটকায় চাল থেকে পোকা সরবে
শুকনো মরিচ : চাল বা ডালের পাত্রে কয়েকটা শুকানো মরিচ রেখে দিতে পারেন। লঙ্কার ঝাঝালো গন্ধ পোকার উপদ্রব কমাতে সাহায্য করে। শুধু বর্ষাকালে নয় সারা বছর এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
নিমপাতা: চালের পাত্রে শুকানো নিমপাতা বা নিমের শুকনো ডাল রাখলেও কমতে পারে পোকার সমস্যা। নিমপাতার গন্ধ পোকা সহ্য করতে পারে না।
সিলিকা জেল: জুতার বাক্সে বা ব্যাগের সঙ্গে যে ছোট সিলিকা জেলের প্যাকেট পাওয়া যায় ,সিটিও ব্যবহার করা যেতে পারে।
অধ্যাপক প্রশান্ত বিশ্বাসের মতে, শুকনো খাবারের পাত্রে সিলিকা জেল রাখা যেতে পারে।
অন্যান্য খাবার চাল,ডাল ছাড়াও বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবারের পাত্রে সিলিকা জেল রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যদি সিলিকা জেলের প্যাকেট কোনো কারণে ভিজে যায় তা দ্রুত বদলে ফেলতে হবে।
