Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

সংবাদপত্রে সিলেটের পরিচিতমুখ, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন।

Advertisement

সংবাদপত্রে সিলেটের পরিচিতমুখ, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

ইসমাইল হোসেনের মৃত্যুতে যমুনা গ্রুপ চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারসহ যুগান্তর পরিবার শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।    

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স এসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, সংবাদপত্র শিল্পের একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ এজেন্টকে হারালো দেশ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, ব্যক্তিগত জীবনে মো. ইসমাইল হোসেন ছিলেন একজন সদালাপী, সৎ, কর্মঠ এবং সংবাদপত্রপ্রেমী মানুষ। তার মৃত্যুতে সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান আর নেই

প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান আর নেই

আবদুল গাফফার খানের মৃত্যুতে গভীর শোক

আবদুল গাফফার খানের মৃত্যুতে গভীর শোক

আবাহনীর আকাশি ইতিহাসে থেমে গেল এক অধিনায়কের সময়

আবাহনীর আকাশি ইতিহাসে থেমে গেল এক অধিনায়কের সময়

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

সাবেক সচিব ইহসানুল হকের মায়ের মৃত্যুতে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের শোক

সাবেক সচিব ইহসানুল হকের মায়ের মৃত্যুতে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের শোক

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম