Logo
Logo
×

Advertisement

জাতীয়

কৃষি বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন যুগান্তরের ইয়াসিন রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

কৃষি বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন যুগান্তরের ইয়াসিন রহমান

Advertisement

কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াসিন রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে ইয়াসিন রহমান ভোক্তার স্বার্থ রক্ষায় সেরা প্রতিবেদক হিসেবেও সম্মাননা পান।

এদিকে অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের আরও ৮ সাংবাদিককে বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ২৪ডটকমের

ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিক কাজী আশরাফের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিক কাজী আশরাফের

‌লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট

‌লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট

ঢাকা ক্লাবের সভাপতি আলতামাশ কবির

ঢাকা ক্লাবের সভাপতি আলতামাশ কবির

সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি

সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম