Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান আর নেই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান আর নেই

কমরেড মোহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহের প্রবীণ বামপন্থি নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহান আজ ভোর ৫টায় স্থানীয় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গতকাল সড়ক দূর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। গত ক’বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। তিনি স্ত্রী, তিনপুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে ময়মনসিংহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জনাজায় ময়মনসিংহের বামপন্থি দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন। বিকালে শহরের উপকন্ঠে কাতলাসেনে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ময়মনসিংহের প্রবীণ বিপ্লবী নেতা পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন সারা জীবন তিনি সমাজ বিপ্লবের বিপ্লবী আদর্শের প্রতি নিবেদিত ছিলেন। 

জীবনের প্রায় ছয় দশক তিনি মেহনতি মানুষের অধিকার ও মুক্তির জন্য লড়াই করে গেছেন। ব্যক্তি প্রতিষ্ঠার কোনো লোভ বা প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। স্বপ্লভাষী বন্ধুবৎসল কমরেড শাহজাহানের জীবন ও সংগ্রাম এই প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি প্রয়াত কমরেড শাহজাহান এর বিপ্লবী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আবদুল গাফফার খানের মৃত্যুতে গভীর শোক

আবদুল গাফফার খানের মৃত্যুতে গভীর শোক

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

আবাহনীর আকাশি ইতিহাসে থেমে গেল এক অধিনায়কের সময়

আবাহনীর আকাশি ইতিহাসে থেমে গেল এক অধিনায়কের সময়

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

সাবেক সচিব ইহসানুল হকের মায়ের মৃত্যুতে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের শোক

সাবেক সচিব ইহসানুল হকের মায়ের মৃত্যুতে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের শোক

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম