Logo
Logo
×

Advertisement

জাতীয়

নজরুল কেবল গর্ব নন, মুসলিম রেনেসাঁর রূপকার: ভূমিমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

নজরুল কেবল গর্ব নন, মুসলিম রেনেসাঁর রূপকার: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ফাইল ছবি

Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। তার রচিত রণসঙ্গীত ‘চল চল চল’ বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। যার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরান অন্যতম।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নজরুল ভিলেজের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এর উদ্বোধন করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় তিনি জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যেকোনো দল বা গোষ্ঠী এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন। নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। এ ক্যালেন্ডার অনুযায়ী বছরজুড়েই এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।  

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে ‘নজরুল ভিলেজ’ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন মন্ত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

মায়ের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম