Logo
Logo
×

Advertisement

জাতীয়

১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

Advertisement

বাংলাদেশের গত ২০ বছরের ইতিহাসে তদবির বা উৎকোচ ছাড়া মাত্র ১২৫ টাকা খরচে অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় সরকারি চাকরি সম্পন্ন হওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকা খরচ করে আপনারা যারা চাকরি পেয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতার যে বর্ণনা দিয়েছেন, তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। বিগত ২০ বছর ধরে এ দেশ দুর্নীতি ও অনিয়মে জর্জরিত ছিল। মাঠ পর্যায়ে কর্মরত গুটিকয়েক দুষ্টু লোকের দুর্নীতির বোঝা পুরো ভূমি ব্যবস্থাপনাকে টানতে হয়। তাই সকলকে দুর্নীতিমুক্ত থেকে পরম সততার সঙ্গে কাজ করতে হবে।

মীর হেলাল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দুই-তৃতীয়াংশের বেশি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের প্রতি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা অনুসরণ করেই সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশে সর্বপ্রথম ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে আত্মনিয়োগ করেছে।

জনগণের অধিকার ও সেবা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলে থাকেন—যারা সরকারি সেবা নিতে অফিসে আসেন, সেই জনগণই হলো এ দেশের প্রকৃত মালিক। কাজেই আপনাদের অনুভব করতে হবে এই জনগণই প্রজাতন্ত্রের মালিক এবং তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে।

বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা অন্তরে ধারণ করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

ভুয়া সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

ওয়ালটনে জব সার্কুলার, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে জব সার্কুলার, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

আরও পড়ুন

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম